হৈমন্তী রায় ঠাকুর : সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল “জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া” আয়োজিত সাংবাদিক সম্মেলন। এদিনের আলোচ্য বিষয় ছিল মূলতঃ পাট চাষকে কেন্দ্র করেই। কেন্দ্রীয় সরকার কুইন্টাল প্রতি পাটের (জুট) ন্যুনতম সহায়ক মূল্য (এম এস পি) ২৭৫ টাকা বাড়িয়ে ৫৯২৫ টাকা ঘোষণা করেছে। উন্নত মানের পাটের ক্ষেত্রে (টিডি ১) এম এস পি নির্ধাারণ করা হয়েছে ৬৫২৫ টাকা। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি জুট কমিশনার নীীরজ কুলকার্নি, জুট কর্পোরেশনের এমডি সঞ্জয় কুমার পানীীগ্রাাহীী, জেনারেল ম্যানেজার কল্যাাণ কুমার মজুমদার এবং ন্যাাশানাল জুট বোর্ডের সেক্রেটারি শশীভূষণ সিং। পাট-এর বহু দ্রব্য কলকাতায় মেলা ছাড়া খুব একটা দেখা যায় না। পাটজাত দ্রব্যের চাহিদা খুব আছে তাও নয়।
এই প্রসঙ্গে উপস্থিত সরকারি দপ্তরের আধিকারিকদের তরফ থেকে জানান হয় যে, কেউ যদি পাট এর তৈরি বিভিন্ন দ্রব্য নিয়ে ব্যাাসায়িক উদ্দেশ্যে এগোতে চায় তাহলে “জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া”র পোর্টালে সার্চ করে প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন। এখন সকলের হাতেই স্মার্ট ফোন। কাজেই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সব মিলিয়ে সেদিনের সাংবাদিক বৈঠক সুষ্ঠ ও পরিশীীলিতভাবেই সমাপ্ত হয়।